তাহিরপুর প্রতিনিধি

০৮ মার্চ, ২০২২ ১১:৪৫

তাহিরপুরে নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য এ শ্লোগানকে সামনে রেখে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজন বঙ্গবন্ধু ডিজিটাল কর্নারে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির।

এসময় বক্তব্য রাখেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা আ,লীগের সিনিয়র সহ সভাপতি আলী মর্তুজা,ওসি তদন্ত সোহেল রানা,উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ,যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন ইউনিয়নের নারী নেতৃগন উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত