০৯ মার্চ, ২০২২ ১৪:৪৪
অপারেশন গঙ্গায় ইউক্রেন থেকে ৯ বাংলাদেশিকে উদ্ধার করে ভারত। এই অভিযানের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ নিয়ে বুধবার (৯ মার্চ) ভারতের হিন্দুস্তান টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর ভারতীয়দের সরিয়ে নেওয়ার জন্য ভারত ‘অপারেশন গঙ্গা’ চালায়। এর অংশ হিসেবে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং তিউনিসিয়াসহ অন্যান্য দেশের নাগরিকদের উদ্ধার করেছে।
ইউক্রেন থেকে বাংলাদেশের ৯ বাংলাদেশি নাগরিককে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে নিজ দেশের নাগরিকদের উদ্ধার করতে দুই সপ্তাহ আগে থেকে ভারত তার ‘অপারেশন গঙ্গা’ শিরোনামে ইউক্রেনে অভিযান শুরু করে।
আপনার মন্তব্য