সিলেটটুডে ডেস্ক

১০ ডিসেম্বর, ২০১৫ ১২:৪২

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আচরণ নিয়ে হতাশা জানালেন মিজানুর

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আচরণ নিয়ে হতাশা প্রকাশ করেছেন  মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।  বিবিসি বাংলার সাথে এক সাক্ষাৎকারে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, নেক সময় স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের দিক থেকে ‘কাঙ্ক্ষিত সাড়া’ পাওয়া যায় না।

সারা বিশ্বের মত বাংলাদেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস। এ বছরের শ্লোগান--"আমাদের অধিকার-আমাদের স্বাধীনতা-সবসময়"।

মিজানুর বলেন, "কমিশনের চেয়ারম্যান বলেন অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকারের বাংলাদেশের অবস্থান ভালো হলেও নাগরিক এবং রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে।"


বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী গুলোর বিরুদ্ধে নানা সময় আটক, নির্যাতন এবং নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগকে 'চিন্তার কারণ' বলে মনে করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।


তিনি বলেন, যখন এধরনের অভিযোগ আসে তখন সুনির্দিষ্ট অভিযোগের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্তদের দাবী করে চিঠি দেয়া হয়। যাতে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত করে সেই প্রতিবেদন মানবাধিকার কমিশনে দাখিল করে।

কমিশনের চেয়ারম্যান বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে আমরা যে ধরনের সহযোগিতা প্রত্যাশা করে থাকি, দু:খজনক হলেও সত্য সে প্রত্যাশিত সহযোগিতা পেয়ে আসছি বলে আমরা দাবী করতে পারছিনা। বিভিন্ন সময় স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের আচরণে এক ধরনের কষ্ট তৈরি করেছে।”

“কিছু কিছু অভিযোগের ক্ষেত্রে হয়তো এক বছর কিংবা দু’বছর পত্র দিয়ে তাগিদের পর তাগিদ দিয়ে যাচ্ছি। কিন্তু নানা অজুহাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমাদের নির্দিষ্ট কোন প্রতিবেদন দাখিল করছে না।”

আপনার মন্তব্য

আলোচিত