সিলেটটুডে ওয়েব ডেস্ক

১০ ডিসেম্বর, ২০১৫ ১৬:১২

ফেসবুক খুলে দেয়ায় জয়ের প্রত্যক্ষ ভূমিকা: পলক

ফেসবুক খোলা প্রসঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, "ফেসবুক খুলে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে।"

দীর্ঘ ২২ দিন পর বাংলাদেশে ফেসবুক খুলে দেয়ার পর নিজের ফেসবুক পাতায় প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন,  "দেশের তরুণদের কথা মাথায় রেখে তিনি ফেসবুক খুলে দিতে অনুরোধ করেন। দেশের তরুণের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন ক্ষেত্রে তরুণেরা ফেসবুক না থাকায় সমস্যায় পড়ছিলেন। তাঁদের কথা মাথায় রেখে ফেসবুক খুলে দেওয়া হয়েছে।"

ফেসবুক খুলে দেওয়া হলেও সরকারের নির্দেশে বন্ধ থাকা হোয়াটসএপ ও ভাইবার  এখনো চালু হয়নি।

জুনাইদ আহমেদ বলেন, ফেসবুকভিত্তিক অপরাধ কার্যক্রমের বিষয়টি ভবিষ্যতে সতর্কতার সঙ্গে দেখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১৮ নভেম্বর বুধবার থেকে ফেসবুক-ভাইবার-হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগের কয়েকটি মাধ্যম বন্ধ করে দেয় সরকার। দুটি আলাদা নির্দেশনায় এসব মাধ্যম বন্ধ করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আপনার মন্তব্য

আলোচিত