সিলেটটুডে ডেস্ক

১১ ডিসেম্বর, ২০১৫ ১২:৩০

বনানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের

রাজধানীর  বনানী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের(এআইইউবি) এর এক ছাত্র নিহত হয়েছেন । তাঁর নাম আহমেদ ফয়সাল (২৩)।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে  এ দুর্ঘটনা ঘটে বলে কমলাপুর রেল পুলিশের (জিআরপি) ওসি আব্দুল মজিদ জানান।

তিনি বলেন, রাত ৮টার দিকে ফয়সাল বনানী রেলক্রসিংয়ের কাছে রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন। রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। ফয়সালের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত