সিলেটটুডে ডেস্ক

১১ ডিসেম্বর, ২০১৫ ১৭:৩৮

চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেট রুটের ট্রেন চলাচল স্বাভাবিক

সোয়া এক ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

আজ শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়। 
 
কুমিল্লা রেলওয়ের সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শেষ করেছে। সোয়া ১ ঘণ্টার পর আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।  

উল্লেখ্য, বিকেল ৩টা ৫০ মিনিটে কুমিল্লা সদরের রেলওয়ে স্টেশন সংলগ্ন ধর্মপুরে এক মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

আপনার মন্তব্য

আলোচিত