১৪ ডিসেম্বর, ২০১৫ ১৭:০১
টুইটার, স্কাইপ, ইমো বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো প্রকার নির্দেশনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। এসব মাধ্যম বন্ধে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ভালো জানে বলে জানান তিনি।
সোমবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা নেই।"
তিনি বলেন, আমরা ফেসবুক, ভাইবার, হোয়াটস অ্যাপ, ফেসবুক মেসেঞ্জার বন্ধ করার নির্দেশনা দিয়েছিলাম। আপনারা জানেন গত ১০ ডিসেম্বর ফেসবুক খুলে দিয়েছি। খুব শিগগিরই বাকিগুলো খুলে দেওয়া হবে।
গত ১৮ নভেম্বর বাংলাদেশে ফেসবুক, ভাইবার, হোয়াটস অ্যাপ, ফেসবুক মেসেঞ্জার বন্ধ করার নির্দেশনা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর ১০ ডিসেম্বর ফেসবুক খুলে দেওয়া হয়।
আপনার মন্তব্য