২১ মে, ২০২২ ১৩:৪৬
ময়মনসিংহের শম্ভুগঞ্জে চলন্ত ভ্যানের ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ মে) সকাল ৬টার দিকে মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চাইনামোড় এলাকায় এই ঘটনা ঘটে।
মৃতরা হলেন, নগরীর চর ঈশ্বরদিয়া এলাকার হারুন অর রশিদের ছেলে মিন্টু মিয়া (৩৫)। তিনি ও চর নিলক্ষীয়া এলাকার মৃত আইন উদ্দিনের ছেলে শহিদ (৪৭)।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্যানচালক একজন যাত্রী নিয়ে চায়নামোড় এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় তার ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এতে ভ্যানগাড়ি উল্টে যায় এবং ভ্যানচালক বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে ছটফট করতে থাকে। পরে ভ্যান চালককে বাঁচাতে গিয়ে যাত্রী নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ফায়ার স্টেশনে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আপনার মন্তব্য