১৫ ডিসেম্বর, ২০১৫ ১৩:৩৯
দুর্নীতির দায়ে আলোচিত সাবেক প্রধান বন সংরক্ষক ওসমান গণিকে দেওয়া ১২ বছরের কারাদণ্ডের রায় বহাল রেখেছে হাই কোর্ট।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) নিম্ন আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে গণির করা আপিল খারিজ করে বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর বেঞ্চএই রায় দেয়।
ঘোষিত আয়ের বাইরে অবৈধভাবে সম্পদের মালিক হওয়া ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে দুদকের এই মামলায় গণিকে ১২ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক এ কে এম আরিফুর রহমান।
জরুরি অবস্থার মধ্যে ২০০৮ সালের ৫ জুন ওই রায়ে স্বামীকে দুর্নীতিতে সহযোগিতা করার দায়ে ওসমান গণির স্ত্রী মহসিন আরা গণিকেও তিন বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।
আপনার মন্তব্য