সিলেটটুডে ডেস্ক

০৭ জুন, ২০২২ ১৬:০৩

মাঙ্কিপক্স: সন্দেহভাজন তুর্কি নাগরিক বিমানবন্দর থেকে হাসপাতালে

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘মাংকিপক্স’ আক্রান্ত সন্দেহে এক তুর্কিয়ে নাগরিককে আইসোলেশনে নেওয়া হয়েছে। ওই ব্যক্তি বর্তমানে সংক্রামক ব্যধি হাসপাতালে ভর্তি আছে।

মঙ্গলবার (৭ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন সংক্রামক ব্যধি হাসপাতালের পরিচালক ডা. মিজানুর রহমান। সন্দেহভাজন যাত্রীর নাম আকসি আলতে (৩২)।

জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ১২ টায় তুর্কি এয়ারলাইনসে আসা এক বিদেশি নাগরিক আকসি ইমিগ্রেশন পার হওয়ার সময় ‘মাংকিপক্স’ আক্রান্ত বলে সন্দেহ হয়। পরে তাকে বিমানবন্দর হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে সংক্রামক ব্যধি হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে, আইইডিসিআর,বি থেকে একটা টিম এসে পরীক্ষার জন্য ওই ব্যক্তির নমুনা নিয়ে গেছে। পিসিআর টেস্ট পরীক্ষার ফলাফল শেষে নিশ্চিতভাবে জানা যাবে তার মাঝে ‘মাংকিপক্স’ সংক্রমণ আছে কি না। তবে আপাতত তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত