১৭ ডিসেম্বর, ২০১৫ ১৫:০৫
মসজিদ কমিটিতে জঙ্গিবাদ ও মানবতাবিরোধী অপরাধের সমর্থক আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।
আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে গুলিস্তান পুলিশ সদরদপ্তরে ‘জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের ভূমিকা: প্রেক্ষিত বাংলাদেশ’ বিষয়ে এক মতবিনিময় সভায় একথা জানান তিনি।
আইজিপি বলেন, দেশব্যাপী প্রতিটি থানায় জঙ্গিবাদবিরোধী কমিটি গঠন করা হবে। এই কমিটি গঠিত হবে পুলিশ ও ওলামাদের সমন্বয়ে।
এ বিষয়ে ওলামাসহ সবার সহযোগিতা চেয়ে আইজিপি শহীদুল হক বলেন, যেসব মাদ্রাসা ও মসজিদ কমিটি জঙ্গিবাদে মদত দেয় সেই মদতদাতাদের চিহ্নিত করা হবে।
আপনার মন্তব্য