৩০ জুন, ২০২২ ১৩:৩৫
পদ্মা সেতুতে নাশকতার চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
আসাদুজ্জামান জানান, পদ্মা সেতুতে নাশকতার চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
তবে প্রাথমিকভাবে আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
আপনার মন্তব্য