সিলেটটুডে ডেস্ক

০৬ জুলাই, ২০২২ ১২:৪৯

ঈদযাত্রা: ট্রাক চাপায় মা-মেয়ের মৃত্যু, বাবা-ছেলে হাসপাতালে

ঈদে বাড়ি যাবার পথে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে হাসপাতালের সামনে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা এবং মেয়ে নিহত হয়েছেন। বুধবার (৬ জুলাই) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পাচটিকরি গ্রামের বিউটি বেগম (৩৫) এবং তার মেয়ে ফাহিমা আক্তার (১২)। এ ঘটনায় বিউটির স্বামী মোহাম্মদ হোসেন ও তার ছেলে নাসিরুল্লাহ আহত হয়েছেন।  

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, ঈদ উপলক্ষে বাড়ি ফেরার পথে ভোর ৫টার দিকে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত মোটরসাইকেল চালক মোহাম্মদ হোসেন এবং তার ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ট্রাকসহ চালক পালিয়ে গেছে বলে পুলিশ কর্মকর্তা জানান।

আপনার মন্তব্য

আলোচিত