সিলেটটুডে ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০১৫ ২৩:৪০

চট্টগ্রামে নৌবাহিনীর মসজিদে বিস্ফোরণে ৫/৬ জন সামান্য আহত: আইএসপিআর

চট্টগ্রামের পতেঙ্গায় নৌবাহিনীর একটি মসজিদে বিস্ফোরণের ঘটনায় ৫/৬ জন সামান্য আহত হয়েছে বলে আইএসপিআর থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, "নৌবাহিনীর ঘাঁটি ঈশা খা মসজিদে শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে।এতে ৫/৬ জন সামান্য আহত হয়।"

তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়েও দেওয়া হয়েছে।

আন্ত-বাহিনী জনসংযোগ পরিদপ্তরের বিবৃতিতে বলা হয়েছে যে ওই মসজিদে বা‌ইরে থেকেও মুসল্লিরা নামাজ পড়তে আসেন।

আইএসপিআর বলছে, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অবিস্ফোরিত আরও কয়েকটি বিস্ফোরকসহ একজনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে বলেও বিবৃতিতে জানানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত