সিলেটটুডে ডেস্ক

১৭ জুলাই, ২০২২ ১৬:০৩

বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাই নিহত

নেত্রকোণার খালিয়াজুরীতে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের ঘুষির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৬ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার চাকুয়া ইউনিয়নের শালদীঘা কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুক্তার মিয়া (৩৭) ও অভিযুক্ত মিলন মিয়া (৪২) একই গ্রামের কেনু মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে লেপসিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম খান জানান, রাত ১০টার দিকে পারিবারিক বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই মিলন উত্তেজিত হয়ে মুক্তারকে ঘুষি দেন। এতে মাটিতে লুটিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই মারা যান মুক্তার।

তিনি জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মিলনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত