২৩ জুলাই, ২০২২ ১২:০৯
ঘিওর উপজেলায় আব্দুল কুদ্দুস (৪০) নামে এক আনসার সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সহকর্মীর বিরুদ্ধে।
শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে ওই আনসার সদস্যের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত কুদ্দুসের বাড়ি দৌলতপুর উপজেলার হাতকোড়া এলাকায়। এ ঘটনায় মো.শাহিন নামে (২৭) এক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত আব্দুল কুদ্দুস ঘিওর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে নাইট ডিউটি করতেন।
ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব বলেন, সকাল ৬টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তৎক্ষণাৎ বিভিন্ন আলামত সংগ্রহ করে শাহিনকে উপজেলা আনসার কার্যালয় থেকে আটক করা হয়।
তিনি আরও জানান, শাহিন ও কুদ্দুসের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। প্রাথমিকভাবে হত্যার বিষয়টি শাহিন স্বীকার করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মন্তব্য