২৪ জুলাই, ২০২২ ১১:৫২
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাইজপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শ্রমিক বহনকারী বাসের চারজন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তারা সবাই বাসের যাত্রী ছিলেন।
রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের মাইজপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল করিম জানান, শ্রমিক বহনকারী একটি বাস মাইজপাড়া এলাকায় রেললাইনে উঠে পড়ে। তখন ওই পথ দিয়ে যাচ্ছিল ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী বলাকা কমিউটার এক্সপ্রেস ট্রেন। রেললাইনে উঠে পড়া বাসটিতে ট্রেনের ধাক্কায় কমপক্ষে চারজন নিহত এবং ১০ জন শ্রমিক আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাচ্ছেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।
আপনার মন্তব্য