সিলেটটুডে ডেস্ক

২৫ জুলাই, ২০২২ ১১:২৯

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হায়দার আলীর মৃত্যু

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সচিব ব্যারিস্টার মুহাম্মদ হায়দার আলী মারা গেছেন। গতকাল রোববার রাতে রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার রাত ১০টার পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হায়দার আলী।

জানা গেছে, বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন হায়দার আলী। এ কারণে দীর্ঘসময় রাজনীতিতেও নিষ্ক্রিয় ছিলেন সাবেক এই আমলা। বিএনপির সঙ্গেও তার তেমন যোগাযোগ ছিলো না। 

ব্যারিস্টার হায়দার আলী কর্মজীবনে সরকারের তথ্য, বস্ত্র ও পাট, মহিলা ও শিশু, পরিবেশ ও বন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন।

এছাড়া টিম লিডার হিসেবে ফিলিপাইন, থাইল্যান্ড, ফ্রান্স, কেনিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কেনিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক দায়িত্ব পালন করেন।

আপনার মন্তব্য

আলোচিত