০৬ আগস্ট, ২০২২ ১৫:৫৯
জ্বালানি তেলের দাম বাড়ায় গণপরিবহনের বর্ধিত বাস ভাড়া সমন্বয়ের বিষয়ে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসবেন পরিবহন মালিকরা।
শনিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
পরিবহন মালিক এবং বিআরটিএর সূত্রগুলো বলছে, আজকের বৈঠকে বর্ধিত ভাড়ার হার ঘোষণার পরিকল্পনা আছে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বাসের খরচ বেড়েছে। তাই বাস ভাড়া সমন্বয় করতে বিআরটিএ’র সঙ্গে বিকেল ৫টায় বৈঠক করা হবে।
এদিকে বাস-ট্রাক ওনার্স গ্রুপের ঢাকার সাধারণ সম্পাদক জালাল উদ্দীন গণমাধ্যমকে বলেন, স্বাধীনতার পর এভাবে জ্বালানি তেলের দাম কখনও বাড়েনি। পরিবহন খাতে ভাড়া বৃদ্ধির কোনো বিকল্প নেই।
আপনার মন্তব্য