১৯ অক্টোবর, ২০২২ ১৩:৫৩
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে উড়তে থাকা স্কটল্যান্ডকে মাটিতে নামিয়ে আনল আয়ারল্যান্ড। হোবার্টে দুই প্রতিবেশীর লড়াইয়ে স্কটল্যান্ডকে সহজেই হারিয়েছে আয়ারল্যান্ড। তাতে জমে উঠল গ্রুপ বি-র লড়াই। এ ম্যাচে স্কটল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড।
বুধবার (১৯ অক্টোবর) হোবার্টে গ্রুপ বি-র লড়াইয়ে টস জিতে ব্যাট করতে নেমে মিচেল জোন্সের ৫৫ বলে ৮৬ রানের ঝড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৬ রানের পুঁজি দাঁড় করায় স্কটিশরা।
জবাবে ১০ ওভারে মাত্র ৬১ রানে ৪ উইকেট হারিয়ে ফেললেও কার্টিস ক্যাম্পারের ৩২ বলের ৭২ রানের টর্নেডো ইনিংসে ৬ বল আর ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে আইরিশরা। ৩২ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে আইরিশদের জয়ের নায়ক ক্যামফার।
প্রসঙ্গত, গ্রুপ বি'তে প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চমক দিয়েছিল স্কটল্যান্ড। অন্যদিকে আয়ারল্যান্ডকে হারিয়েছিল জিম্বাবুয়ে। এবার এই গ্রুপের তৃতীয় ম্যাচে আর নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ড হেরেছে আয়ারল্যান্ডের কাছে। এতেই জিম্বাবুয়ে, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড তিন দলেরই সমান ২ পয়েন্ট। অন্যদিকে এক ম্যাচ হেরে কোনো শূন্য পয়েন্টে তলানিতে আছে ওয়েস্ট ইন্ডিজ। তবে বুধবার (১৯ অক্টোবর) দিনের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিবীয়দের থাকছে এই সমীকরণ পাল্টে দেওয়ার সুযোগ।
আপনার মন্তব্য