সিলেটটুডে ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০১৫ ১১:৩৪

খালেদার আবেদন মঞ্জুর, নাইকো মামলার শুনানি ১৭ ফেব্রুয়ারি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সময়ের আবেদন মঞ্জুর করে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নাইকো দুর্নীতি মামলায় চার্জশুনানি পিছিয়েছেন আদালত।

৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আমিনুল ইসলাম আগামী ১৭ ফেব্রুয়ারি এই দিন ধার্য করেন।  

আদালতে খালেদা জিয়ার পক্ষে আবেদন শুনানি করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

শুনানিতে তিনি বলেন, ‘ম্যাডাম সম্প্রতি লন্ডন থেকে চিকিৎসা করিয়ে দেশে ফিরেছেন। তিনি এখনো পুরোপুরি সুস্থ হননি। অসুস্থ থাকার কারণে তিনি আজ আদালতে আসতে পারেননি।’

উল্লেখ্য, ২০০৭ সালে তত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। যেখানে বলা হয়, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বেগম জিয়া ক্ষমতার অপব্যবহার করে ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা রাষ্ট্রের ক্ষতি করেছেন ।

এ মামলায় ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। এতে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭শ ৭৭ কোটি টাকার ক্ষতি করার অভিযোগ আনা হয়।

আপনার মন্তব্য

আলোচিত