২৯ ডিসেম্বর, ২০১৫ ১৭:৫০
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, নিয়োগ পরীক্ষার জন্য আবেদনকারীদের কাছে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার চাইতে পারবে না ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। কোনো প্রতিষ্ঠান এমনটি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক।
আজ মঙ্গলবার(২৯ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ব্যাংক ও আর্থিক খাতের গ্রাহক অধিকার সংরক্ষণ বিষয়ক আলোচনা সভায় এ কথা বলেন গভর্নর।
ড. আতিউর বলেন, "ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকরি প্রত্যাশীদের বেশির ভাগই দরিদ্র পরিবার থেকে আসে। সদ্য পড়া-লেখা শেষ করে অনেকেই বেকার থাকে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষায় আবেদনকারীর কাছে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার না চাইতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো প্রতিষ্ঠান চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
আপনার মন্তব্য