সিলেটটুডে ডেস্ক

৩১ ডিসেম্বর, ২০১৫ ০০:৪৪

রাজশাহীতে ১৩ পৌরসভার মধ্যে ৯ টিতে আ.লীগ ও ৪ টিতে বিএনপি জয়ী

রাজশাহীতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের জয়জয়কার। জেলার ১৩টি পৌরসভার মধ্যে নয়টিতে জয়লাভ করেছেন ক্ষমতাসীন দলের মেয়র প্রর্থীরা। বাকী চারটিতে জয় পেয়েছেন বিএনপি প্রার্থীরা।

কেশরহাট পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী শহীদুজ্জামান শহীদ সাত হাজার ৩৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান আকন্দ পেয়েছেন চার হাজার ৯৯৬ ভোট।

কাকনহাটে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মজিদ মাস্টার পাঁচ হাজার ৮০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির হাফিজুর রহমান। তিনি পেয়েছেন চার হাজার ৪৫৩ ভোট।

ভবানীগঞ্জে ছয় হাজার নয় ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মালেক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুর রাজ্জাক প্রামাণিক পেয়েছেন পাঁচ হাজার ৮৬ ভোট।

দুর্গাপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন সাত হাজার ৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাসানুজ্জামান সান্টু পেয়েছেন চার হাজার ৭২৯ ভোট।

আড়ানী পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মোক্তার হোসেন পাঁচ হাজার ১৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী তোজাম্মেল হোসেন পেয়েছেন দুই হাজার ৭৫০ ভোট।

তাহেরপুর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ সাত হাজার ৯২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আ ন ম সামশুর রহমান মিন্টু পেয়েছেন তিন হাজার ২০৩ ভোট।

মুণ্ডুমালা পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী গোলাম রাব্বানী ছয় হাজার ৪৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ফিরোজ কবীর পেয়েছেন চার হাজার ৪৬ ভোট।

গোদাগাড়ী পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনিরুল ইসলাম বাবু। তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ১০ হাজার ২৭৭। তার নিকটতম বিএনপির মেয়র প্রার্থী আনোয়ারুল ইসলাম ভোট পেয়েছেন ছয় হাজার ৬১৬ ভোট।

কাটাখালি পৌরসভায় প্রাথমিকভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্বাস আলী। তিনি পেয়েছেন ছয় হাজার ৬৮৯ ভোট। তার নিকটতম স্বতস্ত্র প্রার্থী (জগ) জামায়াত নেতা মাজেদুর ইসলাম পেয়েছেন আট হাজার ৯৩৭ ভোট।

নওহাটা পৌরসভায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী মকবুল হোসেন। তিনি ১২ হাজার ৭৪২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল বারি খান পেয়েছেন ১১ হাজার ৬৭৯টি ভোট।

চারঘাটে বিএনপি প্রার্থী জাকিরুল ইসলাম বিকুল সাত হাজার ৭৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নার্গিস বেগম পেয়েছেন সাত হাজার ৩৩০ ভোট।

পুঠিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী আসাদুল হক আসাদ চার হাজার ৪০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রবিউল ইসলাম রবি পেয়েছেন চার হাজার ১৩১ ভোট।

তানোর পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিজান আট হাজার ৫৯৭ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের ইমরুল হক পেয়েছেন আট হাজার ৫৮৪ ভোট। মাত্র ১৩ ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির এই প্রার্থী।

আপনার মন্তব্য

আলোচিত