নিজস্ব প্রতিবেদক

১১ জুলাই, ২০২৩ ১৯:২৫

সিসিকের করোনা টিকার ৩য় ও ৪র্থ ডোজের ক্যাম্পেইন সম্পন্ন

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সারাদেশের মতো সিলেট মহানগরীতেও কোভিড-১৯ এর ৩য় ও ৪র্থ ডোজের টিকাদান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট সিটি করপোরশেনের স্বাস্থ্য বিভাগ জানায়, মহানগরীরর ৪২ টি ওয়ার্ডের মোট ৮৪টি টিকা কেন্দ্রের মাধম্যে এ টিকা প্রদান করা হয়েছে।

কিন্তু চাহিদা মোতাবেক টিকার সরবরাহ না থাকায় লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি বলেও জানায় সিসিক কর্তৃপক্ষ।

টিকা স্বল্পতার কারণে অনেক টিকা গ্রহীতা কেন্দ্রে আসলেও টিকা না নিয়েই ফিরে যেতে হয়েছে তাদের। এজন্য দুঃখ প্রকাশ করেছে সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ।

উল্লেখ্য সিলেট সিটি করপোরেশনকে টিকা সরবরাহ করে সিলেট জেলা স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সিসিককে দশ হাজার ডোজ টিকা প্রদান করা হয়। তবে দুদিনের ক্যাম্পেইনে টিকা গ্রহীতার সংখ্যা তার থেকে অনেক বেশি থাকায় সকলকে টিকা দেয়া সম্ভব হয়নি।

আপনার মন্তব্য

আলোচিত