২৬ মার্চ, ২০২৬ ২১:৩৬
ছবি: সংগৃহীত
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মেজর জিয়াউর রহমানকে প্রথমে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পরে দ্বিতীয়বার শেখ মুজিবুর রহমানের নামে এই স্বাধীনতার ঘোষণা করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস থেকে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। এর আগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
এসময় সালাহউদ্দিন আহমদ বলেন, ‘শরীফ ওসমান হাদির হত্যাকারীকে আইন অনুযায়ী দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অনুরোধপত্র ভারতে পাঠানো হবে।’
আপনার মন্তব্য