সিলেটটুডে ডেস্ক

২১ মে, ২০১৬ ১৩:৩৩

হোমিও চিকিৎসক হত্যায় আইএসের দায় স্বীকারের দাবি সাইটের

কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক মীর সানাউর রহমান (৫৫) হত্যায় ইসলামিক জঙ্গি সংগঠন (আইএস) দায় স্বীকার করেছে বলে দাবি করেছে সাইট ইনটেলিজেন্স।

শুক্রবার সকালে সদর উপজেলার বটতৈল শিশির মাঠ এলাকায় দুর্বৃত্তদের হামলায় তিনি নিহত হন।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পর্যবেক্ষক সংস্থা সাইট জানিয়েছে, আইএসের সহযোগী সংবাদ সংস্থা আমাক-এর এক বিবৃতিতে আরবি ভাষায় লেখা হয়েছে, 'বাংলাদেশের উত্তরাঞ্চলের কুষ্টিয়ায় খ্রিস্টধর্ম প্রচার করেন এমন এক চিকিৎসককে হত্যা করেছে ইসলামিক স্টেটের যোদ্ধারা।'
 
আরও পড়তে পারেন :  কুষ্টিয়ায় খুন হওয়া চিকিৎসক ছিলেন বাউলভক্ত ও বাম রাজনীতিক

সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলযোগে শিশির মাঠ এলাকায় নিজের দাতব্য চিকিৎসা কেন্দ্রে যাচ্ছিলেন। পথে তিন আরোহীসহ অন্য একটি মোটরসাইকেল এসে তাদের গতিরোধ করে। কোনো কথা না বলেই ঘাতকরা দুজনকে ধারালো অস্ত্র (চাপাতি) দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। এতে সানাউর ঘটনাস্থলেই নিহত হন।
 
এর আগে পুলিশ জঙ্গি সম্পৃক্ততার কথা স্বীকার না করলেও হত্যাকাণ্ডের ধরন দেখে ধারণা করেছিল, এ ঘটনার সঙ্গে ধর্মীয় উগ্রবাদীদের যোগসাজশ রয়েছে। হত্যাকাণ্ডের ধরন ও ধারালো অস্ত্রের কোপ ছিল ভয়ানক। প্রশিক্ষণপ্রাপ্ত লোক ছাড়া অন্য কেউ এ ধরনের পৈশাচিক ঘটনা সংঘটিত করতে পারে না বলে পুলিশ ও হাসপাতালের ডাক্তারদের ধারণা।

আপনার মন্তব্য

আলোচিত