০৬ এপ্রিল, ২০১৫ ১৫:৩১
ফাইল ছবি
কামারুজ্জামানের পরিবারের সদস্যদের কারাগারে তার সঙ্গে দেখা করার জন্য ডাকা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। সোমবার সকালে কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে আপিল বিভাগে ফাঁসির আদেশ বহাল রাখার পর এই উদ্যোগ নিয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।
এদিকে কামারুজ্জামানের পরিবার জানিয়েছে বেলা ৩টার কিছু আগে তাদের কাছে কারা কর্তৃপক্ষের চিঠি পৌঁছায়।চিঠিতে বিকেল ৫টার মধ্যে দেখা করার নির্দেশনা রয়েছে।
পরিবারের একজন সদস্য জানান, তারা কারাগারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
আপনার মন্তব্য