০৫ মে, ২০১৫ ১২:৫৭
এবার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চার ধানকাটা শ্রমিক। ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাটের উত্তরপাড় এলাকায় বরিশালগামী একটি ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে চার শ্রমিক নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো সাত জন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। নিহত শ্রমিকদের সবার বাড়ি মুকসেদপুর উপজেলায়। মৃতদেহ আত্মীয়-স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, ফরিদপুর থেকে বরিশালগামী ডাল বোঝাই ট্রাকটির সঙ্গে টেকেরহাটগামী যাত্রীবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চার নছিমন যাত্রী নিহত হন। আরো আহত হয় ৭ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর হাসপাতালে ভর্তি করেছে। এই ঘটনায় রাজৈর ও মুকসেদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আপনার মন্তব্য