নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট, ২০১৭ ১৩:০২

বন্যার্তদের পাশে লেখক-শিল্পী সমাজ: সাহায্যের আবেদন

ভয়াবহ বন্যায় দেশের উত্তরাঞ্চল সহ বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে, আরও অনেকগুলো এলাকা রয়েছে বন্যার আশঙ্কায়। এমন অবস্থায় বন্যাকবলিত মানুষদের পাশে দাঁড়িয়েছে লেখক ও শিল্পী সমাজ।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও নাট্যকার মামুনুর রশীদের নেতৃত্বে বন্যাকবলিত মানুষদের পাশে দাঁড়ানোর এক উদ্যোগ নেওয়া হয়েছে।

‘বন্যার্তদের পাশে লেখক-শিল্পী সমাজ’ শীর্ষক এ উদ্যোগের আহ্বায়ক কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।

এসম্পর্কে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেন, ‘মানুষের দুর্ভোগের কোনও সীমা নাই। সবার আগে জনপ্রতিনিধিদের দাঁড়াতে হবে বন্যার্ত মানুষদের পাশে। লেখক-শিল্পীরাও সমাজের বাইরের কেউ নন। তাদেরও এগিয়ে আসতে হবে। আমি বন্যার্তদের সহায়তায় লেখক-শিল্পীদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমি সর্বাত্মকভাবে তাদের পাশে আছি।’

কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘বন্যার কবলে পড়ে দেশের অসংখ্য মানুষ দিশেহারা। তরুণ লেখকদের শক্তি, সাহস ও সামর্থ্যকে নির্ভর করে বানভাসিদের পাশে আমরা থাকব। আশা করছি দেশের সব লেখক-শিল্পী সাধ্যমতো পাশে দাঁড়াবেন।’

নাট্যকার মামুনুর রশীদ বলেন, ‘মানুষের বিপদে মানুষকেই দাঁড়াতে হবে। আশা করি সকলে সাধ্যমতো আর্থিক সহযোগিতা দিয়ে বন্যাকবলিত দুঃখী ভাইবোনদের সহযোগিতা করবেন।’

আর্থিক সাহায্য পাঠানোর ব্যাংক একাউন্ট নম্বর
Sakrito Noman
A/c No : 137.101.72952
Dutch-Bangla Bank Limited
Savar Bazar Branch
Savar, Dhaka

বিকাশ নম্বর (পার্সোনাল): ০১৮১৮২৩৮৩২০; ০১৬৮১৪৬৮৫৫৪; ০১৭১৭৫১৩০২৩

আর্থিক সাহায্য পাঠানোর সর্বশেষ সময় : ২৫ অগাস্ট, ২০১৭, দুপুর ১২টা।

কার্যনির্বাহী টিম : প্রভাষ আমিন, জেনিস মাহমুন, চঞ্চল আশরাফ, অদিতি ফাল্গুনী, মাসুদ পথিক, ফারহান ইশরাক, রাহেল রাজিব, অঞ্জন আচার্য, সাদিয়া মাহজাবীন ইমাম, খালিদ মারুফ, সাহান শাহাবুদ্দিন, পলাশ মজুমদার, হামিম কামাল, মাহবুব ময়ূখ রিশাদ, জাবেদ এ ইমন, হাসিবুল ইসলাম, মর্তুজা আলী সুমন।

সমন্বয়ক টিম : স্বকৃত নোমান, অরবিন্দ চক্রবর্তী, মোজাফফর হোসেন ও সারোক শিকদার।

সার্বক্ষণিক যোগাযোগ : ০১৯৭২২৩৮৩২০, ০১৭৫৭১৫০৬২৫

‘বন্যার্তদের পাশে লেখক-শিল্পী সমাজ’ এর অন্যতম সমন্বয়ক স্বকৃত নোমান এ উদ্যোগের বিষয়টি সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত