২২ জুলাই, ২০১৫ ১২:১৬
জাতীয় মহাসড়কগুলোতে সব ধরনের অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সম্প্রতি মহাসড়কে এ ধরণের যানবাহন অতিমাত্রায় দুর্ঘটনায় পড়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ সচিবালয়ে এ বিষয়ে এক সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, জাতীয় মহাসড়কে সিএনজি চলতে পারবে না, আজ এ সিদ্ধান্ত নিয়েছি।
সরকার উদ্যোগী হওয়ায় মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা, নসিমন-করিমন চলাচল কমে গেছে। এখন নতুন উপসর্গ মহাসড়কে সিএনজি (অটোরিকশা)। এটিও আর চলতে দেয়া হবে না।
সম্প্রতি দেশের মহাসড়কগুলোতে বড় যানবাহনে চাপা পড়ে সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় পড়ছে। এতে হতাহতের ঘটনা বাড়ছে।
আপনার মন্তব্য