২২ জুলাই, ২০১৫ ১২:৩৩
অবশেষে পাকিস্তানি হ্যাকারদের কবল থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে বাংলাদেশ কোস্টগার্ডের ওয়েবসাইট। উদ্ধারের এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মহা-পরিচালক রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন।
সংবাদমাধ্যমকে তিনি জানান- “কিছু হ্যাকার আমাদের ওয়েবসাইটের ইউআরএল হ্যাক করেছিল। মেরামত করে তা আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে।”
বুধবার সকালে কোস্ট গার্ডের ওয়েব ঠিকানায় (http://www.coastguard.gov.bd/) গিয়ে দেখা যায় সেখানে লেখা রয়েছে ‘হ্যাকড বাই পাক সাইবার পাইরেটস’।
এর নিচে রোমান হরফে একটি বার্তায় বাংলাদেশিদের ‘ভাই’ সম্বোধন করে বলা হয়, “সাম অফ ইওর কিডস আর ট্রাইং টু প্লে উইথ পাক সাইবার স্পেস! উই ওয়ার্নড দেম অলরেডি বাট দে আর স্টিল ডুইং সেইম শিট! সো উই হ্যাভ টু প্রুভ টু দিজ কিডস দ্যাট হু ইজ পাপা হেয়ার!
হ্যাকারদের বার্তার শেষ অংশের বাংলা অনুবাদ করে লিখা ছিল-, “তোমাদের ছেলেদের এ ধরনের কাজ থামানো উচিৎ….আমরা সবসময় বাংলার মানুষকে আমাদের ভাই মনে করি.. রাজনীতি এখানে কোনো বিষয় নয়।”
‘পাক সাইবার পাইরেটস’ এর ফেইসবুক পেইজে দেখা যায় সেখানে কোস্ট গার্ডের হ্যাক করার পর ইনডেক্স পৃষ্ঠার লিংক দেওয়া হয়েছে গত সোমবার।
পাকিস্তানের এই হ্যাকার গ্রুপটি এ বছরের মে মাসে বাংলাদেশ জাতীয় সংসদের ওয়েব সাইটও হ্যাক করেছিল এবং পরে তা উদ্ধার করাও সম্ভব হয়।
আপনার মন্তব্য