নিউজ ডেস্ক

২৮ জুলাই, ২০১৫ ১৫:৪১

বছর শেষে এডিবির বাস্তবায়ন ৯১ শতাংশ

২০১৪-১৫ অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বছর শেষে ৯১ শতাংশ বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ মঙ্গলবার রাজধানীর পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, আমার কথা রাখতে পারিনি। আমি বলেছিলাম শতভাগ এডিপি বাস্তবায়ন করবো। কিন্তু এবার এডিপি ৯১ শতাংশ বাস্তবায়ন হয়েছে।শতভাগ এডিপি বাস্তবায়ন করতে পারিনি দু’টি কারণে। প্রথম কারণ-দেশে তিন মাস রাজনৈতিক সহিংসতা ছিল। দ্বিতীয় কারণ- স্বপ্নের পদ্ম সেতু প্রকল্পে ৩ হাজার ৩শ’কোটি টাকা খরচ করতে পারেনি।

মুস্তফা কামাল বলেন, ২০১৪-১৫ অর্থবছরে সংশোধিত এডিপি ছিল ৭৭ হাজার কোটি টাকা এর মধ্যে বাস্তবায়ন হয়েছে ৭১ হাজার ১৩৯ কোটি টাকা। ২০১৩-১৪অর্থ বছরে এডিপি বাস্তবায়িত হয়েছিল ৫৯ হাজার ৭৫৯কোটি টাকা। বাস্তবায়নের হার ছিল ৯৩ শতাংশ।

২০১৪-১৫ অর্থবছরে মোট প্রকল্প সংখ্যা ছিল ১হাজার ৫৩ টি। এ বছরের শুরুতে বাস্তবায়নাধীন প্রকল্প ছিল ১২৩৮টি। নতুন প্রকল্প ছিল ২১৫ টি। সমাপ্ত হয়েছে ২৮১ টি প্রকল্প এবং বাস্তবায়নাধীন আছে ১১৭২ টি প্রকল্প।

আপনার মন্তব্য

আলোচিত