সিলেটটুডে ডেস্ক

০৫ আগস্ট, ২০১৫ ১৮:১০

কলেজগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

যেসব কলেজে অনার্স, মাস্টার্স পড়ানো হয় তাদেরকে পাবলিক বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় তিনি বেসরকারি কলেজগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন উচিত বলেও মত দেন তিনি।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান আবদুল মান্নানের নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তারা প্রধানমন্ত্রী এই মত দেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এসব তথ্য সাংবাদিকদের জানান।

জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগে দেশের সব ডিগ্রি কলেজ ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হত। ১৯৯২ সালে সরকারি কলেজগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।

গত বছরের শেষ দিকে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে এসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২৭৯টি সরকারি কলেজকে বিভাগীয় পর্যায়ের পুরনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে দুই হাজার ১৫৪টি কলেজে ২০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন।

প্রধানমন্ত্রী শিক্ষকদের কর্মদক্ষতা পর্যবেক্ষণ করার ওপরও গুরুত্ব আরোপ করেছেন বলে প্রেস সচিব জানান।

আপনার মন্তব্য

আলোচিত