নিজস্ব প্রতিবেদক

০৮ আগস্ট, ২০১৫ ০০:০১

নিলয় নীলের টাইমলাইন ‘রিমেম্বারিং’ করল ফেসবুক

ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট নিলয় নীলের ফেসবুক আইডি রিমেম্বারিং করেছে ফেসবুক।

উগ্র ধর্মীয় গোষ্ঠী কর্তৃক নিলয় নীলকে হত্যার পর তাঁর বন্ধু, পরিচিত জনেরা ফেসবুকের কাছে আইডি মেমোরাইজড করার আবেদন পাঠান। এসব আবেদনের প্রেক্ষিতেই মূলত তাঁর ফেসবুক একাউন্টের টাইমলাইনের নামের পাশে 'রিমেম্বারিং' লিখে দিল ফেসবুক। এর ফলে কোনভাবে ফেসবুক পাসওয়ার্ড হ্যাক করলেও আর কেউ তাঁর একাউন্ট এক্সেস করতে পারবেনা।

প্রসঙ্গত একইভাবে অভিজিৎ রায়, ওয়াশিকুর বাবু এবং অনন্ত বিজয় দাশের আইডিও 'রিমেম্বারিং' করে রাখে ফেসবুক।

সাধারণত প্রয়াত ব্যক্তিদের ফেসবুক একাউন্টে এরকম রিমেম্বারিং করার পদ্ধতি আছে ফেসবুকে তবে সেক্ষেত্রে ফেসবুককে নির্ভরযোগ্য সূত্র ধারা বিষয়টি নিশ্চিত করতে হয়।

উল্লেখ্য, শুক্রবার (৭ আগস্ট) রাজধানী ঢাকার খিলগাঁওয়ের গোড়ান এলাকায় বাসায় ঢুকে নিলয় নীলকে কুপিয়ে হত্যা করে জঙ্গি মৌলবাদীরা। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে কুপিয়ে মৃত্যু নিশ্চিত হওয়ার পর জঙ্গিরা পালিয়ে যায়।

ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

নিলয় নীল মুক্তমনা, নবযুগ ও ইস্টিশন ব্লগে লেখালেখির পাশাপাশি ফেসবুকেও সক্রিয় ছিলেন। তিনি যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণজাগরণ আন্দোলনের একজন সক্রিয় কর্মী এবং বাংলাদেশ বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলের সদস্য ছিলেন। 

আপনার মন্তব্য

আলোচিত