১০ আগস্ট, ২০১৫ ০১:২০
মা ও মেয়ে এক সঙ্গে এইচএসসি পরীক্ষা দিয়েছেন এবং দু’জনই পাস করেছেন। একই বছরের পরীক্ষায় পাস করলেও তারা দু’জন দুই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নিয়েছিলেন।
মা কাওছার জাহান শিখা ভোলা জেলা সদরের ইলিশা ইসলামিয়া মডেল কলেজ থেকে কারিগরি শাখায় জিপিএ ৪.৯১ এবং মেয়ে সানজানা আইভি বর্ষা বাংলাবাজার ফাতেমা খানম কলেজ থেকে মানবিক শাখায় পরীক্ষা দিয়ে জিপিএ ৪.৭০ পেয়েছেন।
বর্ষা শহরের নামকরা নৃত্য শিল্পী। সাংস্কৃতিক সংগঠন সুরের ধারার নৃত্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
এ প্রসঙ্গে বর্ষা বলেন, মা এ বয়সে পাস করায় আমি মহাখুশি। তার মতে পড়ালেখার কোনো বয়স নেই। শুধু নিজের ইচ্ছা থাকলেই সব বাধা অতিক্রম করে সফলতা অর্জন করা যায়।
আপনার মন্তব্য