সিলেটটুডে ডেস্ক

১০ আগস্ট, ২০১৫ ১৩:২৭

অধুনা বিলুপ্ত ছিটের দলিল হস্তান্তর সম্পন্ন

৩১ জুলাই অধুনাবিলুপ্ত ছিটমহলগুলো হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবার বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন ভূখণ্ড হিসেবে যোগ হওয়া ছিটমহলগুলোর ল্যান্ড রেকর্ড (দলিল) হস্তান্তর আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩৫ মিনিটে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধায় দু’দেশের প্রতিনিধিদের মধ্যে এ দলিল হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, কলকাতায় বাংলাদেশ উপ-হাই কমিশনের হেড অব চ্যান্সেলর আনোয়ারুল ইসলামসহ ১৭ জনের প্রতিনিধি দল।

ভারতের পক্ষে ছিলেন কোচবিহারের ডিসি ডি উলাঙ্গা নাথান ও তার দল। ভারত-বাংলাদেশ জয়েন্ট কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়।

বৈঠকে বাংলাদেশ থেকে ভারতে যেতে ইচ্ছুক ৯৮৯ জন কবে-কীভাবে কোন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবেন তা নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশে যুক্ত হওয়া ১১১টি ও ভারতে যুক্ত হওয়া নতুন ৫৫টি ভূখণ্ডের বিভিন্ন দিক নিয়ে কথা হয়।

আপনার মন্তব্য

আলোচিত