নিউজ ডেস্ক

১৩ আগস্ট, ২০১৫ ০৮:১৯

খুলনায় কাউন্সিলর পুত্রকে গুলি করে হত্যা

খুলনা মহানগরীতে এক কাউন্সিলরের ছেলেকে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে নগরীর দৌলতপুর থানার নতুন রাস্তায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম।

নিহত নজরুল ইসলামের (২৮) মা শাহিদা বেগম খুলনা সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর। তিনি দৌলতপুরের পাবলা ফকির পাড়া এলাকার বাসিন্দা।

ওসি শফিকুল গণমাধ্যমকে বলেন, “রাত পৌনে ১১টার দিকে খুলনা-যশোর মহাসড়কের অদূরে নতুন রাস্তায় কয়েকজন দুর্বৃত্ত নজরুলের মাথায় গুলি করে পালিয়ে যায়।”

স্থানীয়রা নজরুলের গুলিবিদ্ধ লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ সেখানে যায়।

নজরুলের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজিসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।

আপনার মন্তব্য

আলোচিত