২৫ আগস্ট, ২০১৫ ০৭:৩৯
চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি রেলক্রসিংয়ে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়েছে। এতে একজনের মৃত্যু হয়েছে। তবে তৎক্ষণাৎ তার পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষের পর ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার পর সারাদেশের সঙ্গে চট্টগ্রামের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। চট্টগ্রাম থেকে সকাল ৬টা ৪০ মিনিটে সুবর্ণ এক্সপ্রেস এবং ৭টায় মহানগর প্রভাতী ছেড়ে যাওযার কথা ছিল। কিন্তু দুর্ঘটনার কারণে ট্রেন দু’টি নির্দিষ্ট সময়ে ছেড়ে যেতে পারছে না। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
আপনার মন্তব্য