সিলেটটুডে ডেস্ক

২৮ আগস্ট, ২০১৫ ১২:১৩

‘মহামূল্যবান পেঁয়াজ সস্তায় রপ্তানী হচ্ছে বাংলাদেশে’

ভারতীয় মিডিয়ার দাবি

ভারতের মানুষ যখন প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকা দরে পেঁয়াজ কিনছেন তখন বাংলাদেশে সেই পেঁয়াজ রপ্তানি হচ্ছে মাত্র ২৬ টাকা কেজি দরে। সম্প্রতি ভারতীয় কয়েকটি মিডিয়ায় এ রিপোর্ট করা হয়েছে।

এতে জানানো হয়, ভারতের বাজারে পিয়াজের চাহিদা সাড়ে আট লক্ষ মেট্রিকটন। কিন্তু গত বছর মাত্র ৪ লক্ষ মেট্রিকটন পেঁয়াজ উৎপাদন হয়েছিল। স্বাভাবিক ভাবে চাহিদার তুলনায়  উৎপাদান কম হওবায় বাজারে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে পিয়াজের দাম।

অথচ এই পেঁয়াজ অর্ধেকের চেয়ে কম দামে কিনছে বাংলাদেশ।

ভারতীয় মিডিয়ার দাবি, ভারতে যখন পিয়াজের  আকাল চলছে তখন প্রতিদিন প্রায় ৪০ লরি পিয়াজ সস্তায় মালদহের মহোদিপুর সীমান্ত দিয়ে পাড়ি দিচ্ছে বাংলাদেশে।

ভারতীয় ব্যবসায়ীদের আশঙ্কা, দ্রুত কেন্দ্রীয় সরকার এই বিষয়ে পদক্ষেপ গ্রহন না করলে পিয়াজের আকাল দেখা দিবে। আর খোলা বাজারে পেঁয়াজর মূল্য ১০০ টাকা ছাঁড়াবে।

অন্যদিকে ভারতের মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক জানিয়েছেন, মোদী সরকার দেশে আচ্ছে দিনের আশা দেখালেও, সেই আশা আমজনতার কাছে কার্যত বিশবাঁও জলে। তার ওপর ভারতের সম্পদ কম দামে বাংলাদেশে রপ্তানি হওয়ায় কার্যত বিপাকে দেশের সাধারণ মানুষ। খবর সূত্র : কলকাতা ২৪।

আপনার মন্তব্য

আলোচিত