নিউজ ডেস্ক

৩০ আগস্ট, ২০১৫ ০৯:৫৫

চালকের ফোনালাপ : শ্যামলী পরিবহনের বাস চাপায় নিহত ৩

আবারো চালকের মোবাইলে কথাবলার সময় ঘটলো বড় দুর্ঘটনা। শ্যামলী পরিবহনের চালকের অসর্তকতায় প্রান হারালের নিরীহ ৩ পথচারী।

সাভারের উলাইলে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে ‍ফুটপাতে পথচারীদের উপর উঠিয়ে দেওয়ায় তিনজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত হন আরও অন্তত পাঁচজন।

শনিবার সন্ধ্যায় সাভারের উলাইল বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে একজন নারী ও দুই জন পুরুষ। স্থানীয়রা জানান, নিহত নারীর নাম পারভীন আক্তার। তিনি ওই এলাকার আল-ইসলাম গার্মেন্টসের শ্রমিক। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, বাসের চাপায় ঘটনাস্থলেই তিনজন পথচারীর মৃত্যু হয়। আহত হয় অন্তত পাঁচজন। দুমড়ে মুচড়ে যায় একটি রিকশা ও একটি টং দোকান। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে আসেন।

ফায়ার সার্ভিসের সাভার স্টেশনের কর্মকর্তা রবিউল আল আমীন বলেছেন, তিনি দুমড়ে মুচড়ে যাওয়া রিকশার চালক হারুন ও এক যাত্রীকে হাসপাতালে পাঠিয়েছেন।

দুর্ঘটনার পরপরই শ্যামলী পরিবহনের ওই বাসের চালক পালিয়ে যান।

বাসের এক যাত্রী বলেন, “ঘটনার সময় বাসের চালক মোবাইলে কথা বলছিলেন। তার গাফিলতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।”

দুর্ঘটনার পর প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করলে সন্ধ্যা পৌনে ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

 

আপনার মন্তব্য

আলোচিত