০১ সেপ্টেম্বর, ২০১৫ ১৬:৪০
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উপর হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক আবুল বসার'র পাঠানো বিবৃতিতে বলা হয়:
"শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একাংশ দীর্ঘদিন যাবৎ দুর্নিতির অভিযোগে ভিসি আমিনুল হক ভূঁইয়ার অপসারনের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছে। এ আন্দোলনের অংশ হিসেবে পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী গত ৩০ আগষ্ট’১৫ সকাল আনুঃ ৮:৩০ টায় আন্দোলনরত শিক্ষকগণ ভিসি’র প্রশাসনিক ভবনের সামনে জড়ো হতে থাকে। এ সময় আচমকা কতিপয় ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলকারী শিক্ষকদের লাি ত করে। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হয়, যাদের মধ্যে রয়েছেন অধ্যাপক ডঃ শামসুল আলম, ডঃ ইয়াসমীন হক, ডঃ মুহম্মদ ইউনুস, ডঃ আবদুল গনি, ডঃ এনক সমাদ্দার, অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান শ্যামল, ফারুক উদ্দিন ও মোস্তফা কামাল মাসুদ প্রমুখ।
শিক্ষকদের উপর তাও আবার সর্বোচ্চ বিদ্যাপিঠে কতিপয় ছাত্র তাদেরই পিতৃতুল্য শিক্ষকদের লাি ত করে যে শিক্ষকদের সততা, দক্ষ্যতা ও সুনাম দেশ-বিদেশে সুবিবেচিত। আমরা এ ঘটনায় চরম ব্যথীত, উৎকন্ঠিত, অপমানিত ও বিক্ষুদ্ধ।
আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এসকল ছাত্র নামধারী অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।"
আপনার মন্তব্য