ডেস্ক রিপোর্ট

০৭ সেপ্টেম্বর, ২০১৫ ১৬:৩৬

মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য ''প্রতিকী ইট' ক্রয় উদ্বোধন

দশ হাজার টাকায় 'প্রতিকী ইট' কিনে যে কেউ রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন মুক্তিযুদ্ধ জাদুঘরের স্থায়ী ভবনের অংশীদার হতে পারবে।

গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টিদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘর শুক্রবার থেকে তিন মাসব্যাপী একটি প্রচার অভিযান শুরু করতে যাচ্ছে। এ সময়ের মধ্যে জাদুঘর নির্মাণকাজ সম্পন্ন করতে যেকোনো পরিমাণের অর্থ অনুদান হিসেবে গ্রহণ করা হবে। বিশেষ করে দশ হাজার টাকায় প্রতীকী ইট কিনে যে কেউ এ জাদুঘরের অংশীদার হতে পারবেন। এ জন্য ব্র্যাক ব্যাংকের ‘মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ’ অ্যাকাউন্টে (নম্বর: ১৫০১১০১৬৫৮৬৩৭০০১) এবং বিকাশ নম্বর ০১৭৩০৬০০০৬২ এ টাকা পাঠানো যাবে।

গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সরকারি বাসভবনে এক অনাড়ম্বর অনুষ্টানের মাধ্যমে ‘মুক্তিযুদ্ধ জাদুঘর’ এর ইট বিক্রয়ের প্রথম ইট ক্রয় করে তাদের উদ্যোগ কে সফল করার আহ্বান জানান এবং তহবিল সংগ্রহের উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী প্রথম ইট ক্রয় করেন।

অনুষ্ঠানে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা বদিউজ্জামান ভুঁইয়া, অসীম কুমার উকিল, মাহমুদ আনাম, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ফরাসত আলি, মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব আব্দুল মতিন, ‘মুক্তিযোদ্ধা জাদুঘর’ এর ট্রাষ্টি জিয়া উদ্দিন তারেক আলি ও ড. সরোয়ার আলি, আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটি সহ সম্পাদক আজিজুস সামাদ আজাদ ডন, সমাজ সেবক নোমান আহমেদ খান উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত