সিলেটটুডে ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০১৫ ২০:৫৪

অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন কবি নির্মলেন্দু গুণ

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগ দাবি করেছেন কবি নির্মলেন্দু গুণ। শিক্ষায় ভ্যাট প্রয়োগের ইস্যুতে অর্থমন্ত্রীর সমালোচনা করে তাঁর পদত্যাগ দাবি করেন নির্মলেন্দু গুণ।

রোববার বিকেলে নির্মলেন্দু গুণ তার ফেসবুক অ্যাকাউন্টে ‌’বিদায় অাবুল মাল অাবদুল মুহিত’ শিরোনামে একটি স্ট্যাটাস লিখেন। সেখানে তিনি লেখেন- 'বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট চাপিয়ে দেয়ার প্রতিক্রিয়া কতটা তীব্র হতে পারে- সে বিষয়ে অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সঠিক ধারণা দিতে পারেন নি বরং ভুল ধারণা দিয়েছেন বলে মনে হয়।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ড. ফরাস উদ্দিন সাহেব ভ্যাটের বিরুদ্ধে অান্দোলনরত ছাত্রদের অাশ্বস্ত করেছেন এই বলে যে, তাঁর বিশ্ববিদ্যালয় ছাত্রদের বেতনের ওপর ভ্যাট চাপাবে না।তাঁকে ধন্যবাদ।
মুহিত সাহেবকে পদে রেখে প্রধানমন্ত্রীর পক্ষে পরিস্থিতির উন্নতি করা সম্ভব হবে বলে অামার মনে হয় না।
হয়তো অারও অবনতিই হবে।


সুতরাং অার বিলম্ব নয, মুহিত সাহেবকে ধন্যবাদ জানিয়ে ফুলের তোড়া দিয়ে দ্রুত বিদায় করুন। Enough is enough.
মুহিত সাহেব নিজেও পদত্যাগ করতে পারেন। তাতে তাঁর কিছুটা হলেও সুনাম হবে। তাঁর অসম্মান অামরা এড়াতেই চাই।
এটাই তাঁর জন্য শেষ সুযোগ।'

এরআগে শনিবার আরেক স্ট্যাটাসে নির্মলেন্দু গুণ লিখেন- মাননীয় প্রধানমন্ত্রী, মুহিত সাহেবকে বিদায় সংবর্ধনা দিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গবর্নর ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. ফরাস উদ্দিন সাহেবকে অর্থ মন্ত্রী বানান।'

বেসরকারি উচ্চ শিক্ষায় ভ্যাট প্রয়োগের ইস্যুতে দেশজুড়ে যখন ছাত্র বিক্ষোভ চলছে তখন অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন নির্মলেন্দু গুণ। এ ইস্যুতে একের পর পরষ্পরবিরোধী মন্তব্য করায় সমালোচনার মুখে পড়েছেন অর্থমন্ত্রী মুহিত।

 

আপনার মন্তব্য

আলোচিত