নিউজ ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০১৫ ১০:৪৮

সমাজকল্যাণ মন্ত্রীর মৃত্যুতে ভূমি মন্ত্রীর শোক প্রকাশ

সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ।

এক শোকবার্তায় ভূমি মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম অনুসারি এ নেতার নিঃশব্দে চলে যাওয়া সারাবিশ্বের বাঙালি আওয়ামী প্রজন্মকে শোকের চাদরে ঢেকে দিলো। দলের প্রতি এ মহান নেতার ত্যাগের কথা জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। 

শোকবার্তায় মহসিন আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজুয়ান খান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত