১৫ সেপ্টেম্বর, ২০১৫ ০০:০৭
বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৩৯তম জন্মদিন আজ। ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। মানুষের অন্তরের দুঃখ-বেদনাকে অতি দরদের সঙ্গে চিত্রিত করার জন্য তিনি দরদি কথাসাহিত্যিক আখ্যা পান। বাঙালি ঔপন্যাসিকদের মধ্যে জনপ্রিয়তার দিক থেকে তার স্থান শীর্ষে।
শরৎচন্দ্র তেজনারায়ণ জুবিলী কলেজিয়েট স্কুল থেকে ১৮৯৪ সালে এনট্রান্স পরীক্ষা পাস করে এফ.এ. ক্লাসে ভর্তি হন। ১৮৯৬ সালে অর্থাভাবে পড়াশুনায় বন্ধ করে দেন। শরৎচন্দ্রের সাহিত্য সাধনার হাতেখড়ি হল ভাগলপুরে। তার অনেক গল্প, যা পরবর্তীকালে প্রকাশিত হয়ে তার যশ বৃদ্ধি করেছে, তার খসড়া এই সময়েই লেখা। যেমন: চন্দ্রনাথ, দেবদাস।
প্রকাশিত উপন্যাস গুলোর মধ্যে পরিণীতা, বিরাজ বৌ, পণ্ডিত মশাই, পল্লী সমাজ, বৈকুণ্ঠের উইল, দেবদাস, চরিত্রহীন, শ্রীকান্ত, বামুনের মেয়ে, দেনাপাওনা, পথের দাবি, শেষপ্রশ্ন, বিপ্রদাস উল্লেখযোগ্য। এছাড়াও রয়েছে রামের সুমতি, বিন্দুর ছেলে, মেজদিদি, ছবি নামক তাঁর লিখা বড়গল্প ও রয়েছে। তার লিখা রাজনৈতিক উপন্যাস পথের দাবি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল। তারুণ্যের বিদ্রোহ এবং স্বদেশ ও সাহিত্য তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ।
সাহিত্য রচনার পাশাপাশিচশরৎচন্দ্র চট্টোপাধ্যায় দাবাখেলা, গান ও বাঁশি বাজাতে বিশেষ দক্ষ ছিলেন।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট উপাধিতে ভূষিত হন। ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি কলকাতার পার্ক নার্সিং হোমে তিনি মারা যান।
আপনার মন্তব্য