নিউজ ডেস্ক

২৫ জানুয়ারি, ২০১৫ ১৮:৫৮

মঙ্গলবার আসছে কোকোর লাশ, বিএনপির শোক ঘোষণা

সোম থেকে বুধ ৩ দিনের দলীয় শোক ঘোষণা করেছে বিএনপি


মঙ্গলবার সকালে মালয়েশিয়া থেকে বাংলাদেশে নিয়ে আসা হবে সদ্য প্রয়াত আরাফাত রহমান কোকোর লাশ ।
এ উপলক্ষ্যে সোম থেকে বুধবার সারাদেশে ৩ দিনের শোক ঘোষণা করেছে দলটি। তবে এই সময়ে চলমান হরতাল অবরোধ চলবে কিনা সে ব্যাপারে কোন বক্তব্য এখনও পাওয়া যায়নি ।

বিএনপি নেত্রীর পিএস শিমুল বিশ্বাস আরও জানিয়েছেন, বুধবার সারাদেশে গায়েবানা জানাজা অনুষ্টিত হবে এবং  নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আরাফাত রহমানের জানাজা হবে।

প্রসঙ্গত ,  ২৪ জানুয়ারি মালোয়েশিয়ার একটি হাসপাতালে ৪৬ বছর বয়সে ইন্তেকাল করেন খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকো ।



আপনার মন্তব্য

আলোচিত