সিলেটটুডে ডেস্ক

১৬ সেপ্টেম্বর, ২০১৫ ১৫:৪৬

লাকী আখন্দের চি‌কিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা

থাইল্যান্ডের পায়থাই হাসপাতালে চিকিৎসাধীন ক্যান্সার আক্রান্ত সঙ্গীতশিল্পী লাকী আখন্দের চি‌কিৎসার জন্য পাঁচ লাখ টাকা সহায়তা দিয়ে‌ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাকি আখন্দ ছিলেন আশির দশকের তুমুল জনপ্রিয় এক কণ্ঠশিল্পী।

প্রধানমন্ত্রীর বি‌শেষ সহকারী মাহবুবুল হক শা‌কিল বুধবার (১৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

এ মাসের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিসিইউতে ভর্তি করার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নিয়ে যাওয়া হয়।

লাকী আখন্দ একাধারে সঙ্গীত পরিচালক, সুরকার, গীতিকারও। ১৯৮৪ সালে বাজারে আসা তার প্রথম একক অ্যালবামের ‘এই নীল মণিহার’, ‘আমায় ডেকো না’, ‘রীতিনীতি জানি না’, ‘সুমনা’র মতো গান শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

১৯৮৭ সালে ছোট ভাই ‘হ্যাপী আখন্দের’ মৃত্যুর পর সঙ্গীতাঙ্গন থেকে নিজেকে অনেকটাই দূরে সরিয়ে নেন এই গুণী শিল্পী।

প্রায় এক দশক নীরব থেকে ১৯৯৮-এ ‘পরিচয় কবে হবে’ ও ‘বিতৃষ্ণা জীবনে আমার’ অ্যালবাম দুটি নিয়ে লাকী আবারও ফিরে আসেন শ্রোতাদের মাঝে।

আপনার মন্তব্য

আলোচিত