০৩ ফেব্রুয়ারি , ২০২০ ১২:২৯
কুর্মিটোলা হাসপাতাল ভর্তি থাকা চীন ফেরত ৭ জন বাংলাদেশী নাগরিকের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। তাই তাদের আশকোনা হজ ক্যাম্পে পাঠানো হয়েছে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গেলো ১ তারিখে চীন থেকে আনার পর তাদের রাখা হয় কুর্মিটোলা হাসপাতালে। এরপর তাদের শরীরের নমুনা সংগ্রহ করা হয়।
এদিকে, কফ থাকার কারণে গতরাতে ১ জনকে আশকোনা হজ্ব ক্যাম্প থেকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এরই মধ্যে জানানো হয়েছে বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত কোন ব্যক্তি নেই।
করোনাভাইরাস সতর্কতায় এরই মধ্যে ১৯ সদস্যের কোয়ারান্টাইন ব্যবস্থাপনা কোর কমিটি গঠন করা হয়েছে।
আপনার মন্তব্য