নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২৬ ১২:২০

সিলেটে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে ২৩৫ জনের।

তারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তাদের বাড়ি সিলেট ও সুনামগঞ্জ, বয়স ৫ মাস থেকে ১ বছরের মধ্যে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ১৫৪ জন। এ নিয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে প্রায় সাড়ে পাঁচ শতাধিক রোগী।

চিকিৎসকরা জানান, বেশিরভাগ ক্ষেত্রেই উপসর্গ নিয়ে মারা যাচ্ছে শিশুরা। যাদের বেশিরভাগেরই নিউমোনিয়া, জন্ডিস, হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিল।

আক্রান্ত ও মারা যাওয়া শিশুদের অধিকাংশই সুনামগঞ্জ, সিলেট ও হবিগঞ্জের প্রত্যন্ত জনপদের।

এদিকে, হাম নির্মূলে টিকাদান কর্মসূচি ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

আপনার মন্তব্য

আলোচিত