২১ সেপ্টেম্বর, ২০১৫ ১৯:৫৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষায় এবার ৭১ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার সন্ধ্যায় এ তথ্য জানানো হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) বদরুজ্জামান স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হবে।
দেশের ১ হাজার ৬৮১টি কলেজের ৫ লাখ ৩২ হাজার ৭৯ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। গত ২০ জুন লিখিত পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফল প্রকাশ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd ও www.nubd.info থেকে ফলাফল জানা যাবে। এছাড়া যেকোনো মোবাইল অপারেটর থেকে প্রথমে nu লিখে স্পেস deg দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।
এবার ডিগ্রিতে প্রথম বর্ষে ২ লাখ ২৬ হাজার ৫৩২ শিক্ষার্থীর মধ্যে ২ লাখ ৭ হাজার ৪৬০ জন, দ্বিতীয় বর্ষে এক লাখ ৫১ হাজার ৫০৭ শিক্ষার্থীর মধ্যে এক লাখ ৪২ হাজার ১২৮ জন, তৃতীয় বর্ষে (চূড়ান্ত) এক লাখ ৫১ হাজার ৫৭৬ শিক্ষার্থীর মধ্যে এক লাখ ৮ হাজার ৩৫৭, সার্টিফিকেট কোর্সে ২ হাজার ৪৬৪ শিক্ষার্থীর মধ্যে এক হাজার ৩৬৯ জন শিক্ষার্থী পাস করেছেন।
আপনার মন্তব্য